নিউ ইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রস্থ আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)-এর নতুন কমিটির নব-নির্বাচিত কর্মকর্তাদের আজ অভিষেক। স্থানীয় সময় রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে ১১ সদস্যের নতুন কমিটি্র সদস্যরা শপথ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
গত ৬ জানুয়ারি জুম মিটিং-এ অনুষ্ঠিত জরুরি সাধারন সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন-এর উত্তর আমেরিকা সংস্করণের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল কাশেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সাংবাদিক তপন চৌধুরী ও সুব্রত চৌধুরী, অর্থ সম্পাদক-জামান তপন (লেখক-সাংবাদিক), যুগ্ম সাধারণ সম্পাদক-শাহ ফারুকুর রহমান (বিডিইয়র্ক), সাংগঠনিক সম্পাদক-আজিমউদ্দিন অভি (যমুনা টিভি), প্রচার সম্পাদক লেখক-সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার (বাংলাদেশ প্রতিদিন), কানু দত্ত (এটিএন বাংলা) এবং লেখক-সাংবাদিক রাজুব ভৌমিক।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি