নিউ ইয়র্কে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবার। স্থানীয় সময় রোবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ছিলো সাংস্কৃতিক পরিবেশনা
আওয়ামীলীগ নেতা ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সাবেক বিটিভি প্রযোজন বেলাল বেগ, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কবি সালেহা ইসলাম ও সাবেক ছাত্র নেতা আব্দুল লতিফ বিশ্বাস।
বক্তরা বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন স্বাধীনতার পর সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই কুচক্রী মহল তথা স্বাধীনতা বিরোধীচক্র ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়।স্বৈরাচার, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ৯০ এর গণ-অদ্ভুথান, অপশক্তি বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা ১৯৯৬’র সরকার গঠন করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। ২০০৮ সালে পুনরায় সরকার গঠন করে ‘ভিশন ২০২১’-এর আলোকে মধ্যম আয়ের সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখান। ২০১৪ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় অন্যদের মধ্য বক্তব্য দেন ফারুক হোসেন, বখতিয়ার আহমেদ, খান শওকত, খোরশেদ বাবুল, হাকিকুল ইসলাম খোকন, মঞ্জুর চৌধুরী, কায়কোবাদ খান, ছাদেকুজ্জামান পান্না ও টি মোল্লা প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও জলি কর। শিল্পীদের তবলায় সঙ্গত করেন তপন মোদক।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি