নিউ ইয়র্কে আ.লীগ নেতার ছেলের মৃত্যুর কারণ হৃদপিন্ডে আক্রমণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: হৃদপিন্ডে হঠাৎ আক্রমণের ফলেই মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামানের ছেলে রায়ান জামান। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের রিগো পার্ক এলাকার বাড়ির পেছনে নিজের তৈরি ব্যামাগারে থেকে পুলিশ তার মরদেহ মৃতদেহ উদ্ধার করেন। ২৯ বছর বয়সী রায়ানের মৃত্যু নিয়ে প্রবাসীদের মাঝে নানা সন্দেহ দেখা দেয়। চিকিৎসক ও পুলিশের রিপোর্টের তথ্যানুযায়ী হৃদপিন্ডে হঠাৎ আক্রমণের (হার্ট অ্যাটাক) ফলেই তার ছেলে মারা গেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান।
তিনি বলেন, একজন তরুণ যুবকের মৃত্যু নিয়ে মানুষের মনে সন্দেহ থাকতেই পারে। তবে সঠিক তথ্য না জেনে অহেতুক কোন মন্তব্য করা ঠিক নয়। চিকিৎসক ও পুলিশের রিপোর্টে হৃদপিন্ডে হঠাৎ আক্রমণের (হার্ট অ্যাটাক)-এর কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সারাদিন রায়ান জামানের কোন খোঁজ না পেয়ে রায়ানের বাবা আশরাফুজ্জামান ও মা মুর্শেদা জামান ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন বৃহস্পতিবার সে কাজেও যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কোথাও তার কোন সন্ধান না পেয়ে মা-বাবার মনে সন্দেহ আরও বাড়তে থাকে। পরে বিকেলে নিউ ইয়র্কের রিগো পার্ক এলাকার বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পরদিন শনিবার (১৬ মার্চ) বাদ যোহর রায়ানের নামাজে জানাজা জামাইকার মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় এবং একই দিনে লং আইল্যান্ডের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি