৪ মে ২০২৬

নিউ ইয়র্কে আইএস'র সাথে জড়িত বাংলাদেশি যুবকের কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে আইএস'র সাথে জড়িত বাংলাদেশি যুবকের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক: ইসলামী সন্ত্রাসী সংগঠন আইএসআইএস'র কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বাংলাদেশি যুবককে কারাদন্ড প্রদান করেছে কেন্দ্রীয় আদালত। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিউ ইয়র্কে একটি ফেডারেল আদালত এই রায় দেন। এতে অভিযুক্ত আহমেদ পারভেজকে ১৩ বছরের কারাদন্ড প্রদান করা করা হয়। জানা যায় ইসলামী সন্ত্রাসী সংগঠন আইএসআইএস'র সাথে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত আহমেদ পারভেজকে এফবিআই দীর্ঘদিন ধরে নজরে রাখছিলো। ২০১৭ সালে সৌদী আরব সফরকালে এফবিআই তাকে সেখানেও নজরদারীতে রাখে এবং আহমেদ পারভেজ সড়ক পড়ে মদিনা থেকে সিরিয়া যাওয়ার পথে এফবিআই’র সদস্যরা তাকে আটক করে। আটকের পর আহমেদ পারভেজকে এক সপ্তাহ পর সৌদী আরব থেকে যুক্তরাষ্ট্র ফেরৎ নিয়ে আসে। এতোদিন সে আটক ছিলো এবং মঙ্গলবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে ফেডারেল আদালত। আহমেদ পারভেজের পিতার নাম আব্দুল হাননান। সে পরিবারের সাথে নিউ ইয়র্ক সিটির ওজনপার্কের ৯৭ স্ট্রীট ১০১ এভিনিউ এলাকায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ী সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি