৬ মে ২০২৬

নিউ ইয়র্কে ২৫ লাখ ডলার মূল্যের এক টন গাঁজা উদ্ধার, গ্রেফতার ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ ইয়র্কে ২৫ লাখ ডলার মূল্যের এক টন গাঁজা উদ্ধার, গ্রেফতার ৬

 

নোমান সাবিত: ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কের কুইন্সে ২ হাজার পাউন্ড গাঁজা ও অন্যান্য অবৈধ পণ্য পরিবহনকারী একটি লাইসেন্সবিহীন আন্তঃরাজ্য গাঁজা চক্র ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ শুক্রবার ( আগষ্ট) ম্যাসপেথ ও লং আইল্যান্ড সিটিতে দুটি ট্রাক ও দুটি স্টোরেজ লোকেশন তল্লাশির পর এ অভিযান চালানো হয়।

ছয়জনকে গ্রেপ্তার করে অভিযোগ আনা হয়েছে এবং একাধিক সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ২ হাজার পাউন্ডের বেশি গাঁজা, যার বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ ডলার, জব্দ করা হয়েছে। এছাড়াও শত শত প্যাকেট ক্যানাবিস পণ্যও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: বেসাইডের ক্লিয়ারভিউ এক্সপ্রেসওয়ের বাসিন্দা এমারসন রামোস গার্সিয়া (২৪), জ্যাকসন হাইটসের ৮৯তম স্ট্রিটের বাসিন্দা হোসে কারবাহাল এনামোরাদো (২৪), কিউ গার্ডেনসের ট্যালবট স্ট্রিটের বাসিন্দা এরঝেনা মিতুপোভা (৩৪) ও আনা মিগাল (৪৭),ম্যানহাটনের মোট স্ট্রিটের বাসিন্দা এডুয়ার্দো লোপেজ (২৯) ও কোর্টনি ফার্গুসন (৪০) তাদের সবাইকে ৩১ জুলাই কুইন্স ক্রিমিনাল কোর্টে প্রথম ডিগ্রির গাঁজা রাখার অভিযোগে আদালতে হাজির করা হয়।

জেলা অ্যাটর্নি ক্যাটজ বলেন, অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা একটি বৃহৎ পরিসরের অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল, যেখান থেকে হাজার হাজার পাউন্ড অবৈধ গাঁজা কুইন্সে আনা হয়েছে। এই ধরনের টিএইচসি পণ্যগুলো অবৈধভাবে বিক্রি হওয়ার ফলে আমাদের সম্প্রদায়ের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। এই কারণেই বৈধ দোকানগুলোকে কঠোর অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

তদন্ত অনুযায়ী, এই চক্র সম্পর্কে গোয়েন্দা তৎপরতা শুরু হয় এপ্রিল মাসে। ক্যালিফোর্নিয়া থেকে গাঁজা পণ্য ট্রাক্টর-ট্রেইলার ট্রাকে করে এনে ম্যাসপেথের বর্ডেন অ্যাভিনিউতে সিকিওরস্পেস স্টোরেজ ইউনিটে রাখা হতো। অভিযোগ অনুসারে, লোপেজ ও রামোস গার্সিয়া প্রতি সপ্তাহে এসব পণ্যের চালান গ্রহণ করতেন। এরপর সেগুলো বিভিন্ন স্টোরেজ ইউনিট, পরিবেশক বা গ্রাহকের গাড়িতে পাঠানো হতো।

৩০ জুলাই সকাল ১১টা নাগাদ রামোস গার্সিয়াকে একটি কালো ডজ র‍্যাম পিকআপ ট্রাক নিয়ে লোডিং ডকে আসতে দেখা যায়। গাড়িতে একাধিক কার্টন বাক্স তোলা হয় এবং হোসে কারবাহাল এনামোরাদো সামনের আসনে উঠে বসেন। এরপর গার্সিয়া সেখান থেকে চলে যান।

সেই দিন দুপুর ১টার দিকে আনা মিগাল একটি সাদা ভলভো সেমি-ট্রাক (ক্যালিফোর্নিয়ার লাইসেন্স প্লেটসহ) নিয়ে স্টোরেজ স্থানে আসেন। ট্রাকের সাথে যুক্ত ট্রেলারে মেইনের লাইসেন্স প্লেট ছিল। যাত্রী ছিলেন মিতুপোভা। তাদেরকে স্বাগত জানান এনামোরাদো, লোপেজ ও ফার্গুসন। পরে লোপেজ ও ফার্গুসন ট্রাক থেকে একাধিক বাক্স নামিয়ে স্টোরেজ ইউনিটে নিয়ে যান।

সেদিন বিকেল ৫টার দিকে আদালত চারটি জায়গার তল্লাশির অনুমতি দেয় ডজ র‍্যাম ট্রাক, ভলভো ট্রাক, ম্যাসপেথের স্টোরেজ ইউনিট এবং লং আইল্যান্ড সিটির ৩০তম স্ট্রিটের একটি অতিরিক্ত স্টোরেজ ইউনিট।

পুলিশ ঘটনাস্থল থেকে যা উদ্ধার করে:

১,৮৪৭.৭০ পাউন্ড টিএইচসি ফুল (শত শত এক-পাউন্ড প্যাকেটসহ), শত শত প্রি-রোলড গাঁজা সিগারেট, ৯৯৮.৫০ পাউন্ড টিএইচসি ভ্যাপ পেন এবং একটি ভ্যাকুয়াম সিল মেশিন, যা প্যাকেজিং ও বিতরণের কাজে ব্যবহৃত হতো

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, এটি ছিল একটি আন্তঃরাজ্য অপরাধ চক্র যা এক টনেরও বেশি অবৈধ গাঁজা নিউ ইয়র্ক সিটিতে এনে রাস্তায় বিক্রির চেষ্টা করছিল যা বৈধ ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে। এরা আইনকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে এবং লাইসেন্সপ্রাপ্ত গাঁজা বাজার ব্যবস্থাকে ব্যবহার করে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে।

নিউ ইয়র্ক স্টেট অফিস অব ক্যানাবিস ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের কেউই বা সংশ্লিষ্ট স্টোরেজ ইউনিটগুলোর কোনোটিই ক্যানাবিস বিক্রির লাইসেন্স পায়নি।

নিউ ইয়র্ক সিটি শেরিফ অ্যান্থনি মিরান্ডা কুইন্স জেলা অ্যাটর্নি অফিস ও ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি নিউ জার্সি ডিভিশনকে তদন্তে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা সম্মিলিতভাবে আমাদের সম্প্রদায়কে সুরক্ষিত রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ, লাইসেন্সবিহীন গাঁজা কার্যক্রম শুধু স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে না, বরং বৈধ অর্থনৈতিক কাঠামোকেও দুর্বল করে।

কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক গ্লেন্ডা হার্নান্দেজ অভিযুক্তদের সেপ্টেম্বর ও অক্টোবরে বিভিন্ন তারিখে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের সর্বোচ্চ ২ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

জেলা অ্যাটর্নি ক্যাটজ বলেন, আমার ক্রাইম স্ট্র্যাটেজিস ও ইন্টেলিজেন্স ব্যুরো, নিউ ইয়র্ক সিটি শেরিফ, এনওয়াইপিডি ও ডিইএর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করেছে যে, এই অবৈধ পণ্যগুলো নিউ ইয়র্কবাসীর শরীরে পৌঁছানোর আগেই জব্দ করা হয়েছে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি