নিউ ইয়র্ক যাচ্ছেন কন্ঠশিল্পী ন্যান্সি
বিনোদন ডেস্ক: বাংলা সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে সামনের মাসে নিউ ইয়র্ক যাচ্ছেন কন্ঠশিল্পী ন্যান্সি। এ বিষয়ে তিনি বলেন, বেশ কিছুদিন এ সফরে থাকবো। আমি আসলে বিদেশ সফরে কম যাই। কারণ পরিবারকে সময় বেশি দেই। অনেক প্রস্তাব থাকলেও বিদেশ সফরে বেশিরভাগ ক্ষেত্রে না করে দেই। তবে এবারের আয়োজনের বিষয়টা আমার ভালো লেগেছে। সময়টাও আগে নির্ধারণ হয়েছে। আমার বিশ্বাস খুব ভালো একটি অনুষ্ঠান হবে।
এদিকে কয়েক মাস আগে ন্যান্সির বড় মেয়ে রোদেলাও আত্মপ্রকাশ করেছে শিল্পী হিসেবে। মা’র উৎসাহে একটি গানও প্রকাশ হয়েছে তার। প্রথম গানেই প্রশংসিত হয়েছে রোদেলা।
ন্যান্সি বলেন, রোদেলা নিজের গতিতে চলবে। আমি কোনো চাপ দিতে চাই না। উৎসাহর পাশাপাশি সহযোগিতাতো থাকবেই। কোনো কিছু চাপিয়ে দেয়ায় আমি বিশ্বাসী না। বরং ওর সকল ভালো কাজের সহযোগিতা করে যাবো।
নিজের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন ন্যান্সি। ঈদের ছুটি কাটিয়ে এরইমধ্যে স্টেজ শো ও নতুন গানে মনোযোগী হয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
গত ঈদে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হয়েছে এ শিল্পীর গান। কোরবানি ঈদেও কয়েকটি নতুন গান করার কথা রয়েছে। খুব শিগগিরই এগুলোর রেকর্ডিং শুরু হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি