নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বাংলাদেশি ২ প্রার্থীর জয়, ১১ জনের ভরাডুবি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজের নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছে দুই বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রার্থী। শাহানা হানিফ এবং নিউ ইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারিতে এগিয়ে রয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি সোমা সাঈদ। কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে ‘র্যাঙ্কড চয়েজ ভোটে জয় প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশি শাহানা হানিফের। অন্য আরও ১১জন বাংলাদেশি প্রার্থীর ভরাডুবি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ডেমোক্রেটিক শহর নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে জায়গা করে নিয়েছেন শাহানা হানিফ। তিনি আগামী ২ নভেম্বর সাধারণ বা চূড়ান্ত নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে নির্বাচনে শাহানা হানিফের বিজয় হবে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ প্রাইমারিতে জিতলে নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে জয় নিয়ে সংশয়ের আর কোনো কারণ থাকে না।
এদিকে সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারি নির্বাচনে জয়ের অনেকটা দ্বারপ্রান্তে রয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ। তিনি নির্বাচিত হলেও শুধু নিউ ইয়র্কে নয়, গোটা আমেরিকায় ইতিহাস গড়বেন। সোমা সাঈদ হবেন যুক্তরাষ্ট্রের কোনো আদালতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলে আগাম ও মেইল ভোট। এ নির্বাচনে সিটির ৫টি বরোর মধ্যে তিনটি বরো থেকে ১৩ জন বাংলাদেশি-আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ৬টি কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে ১১ জন, কাউন্টি বিচারক পদে একজন এবং ফিমেল ডিস্ট্রিক্ট লিডার পদে আরও একজন অংশ নেন।
তবে মঙ্গলবার রাত ৯টার পর ফল গণনায় দেখা যায়, সিটি কাউন্সিল নির্বাচনে একমাত্র শাহানা হানিফ এগিয়ে রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিস্ট্রিক্ট ৩৯-এ সরাসরি ভোটে (ইন-পারসন) ৯৯ শতাংশ ভোটের মধ্যে ৩২ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়েছেন শাহানা হানিফ। তিনি মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রেনডন ওয়েস্ট পেয়েছেন ২২ দশমিক ৫২ শতাংশ, অর্থাৎ ৭ হাজার ৪২৭ ভোট। এখানে মুল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের ব্যবধান প্রায় তিন হাজার। এই ডিস্ট্রিক্টে আরেক বাংলাদেশি প্রার্থী মামনুন হক পেয়েছেন এক হাজার ৩৫৪ ভোট।
র্যাঙ্কড চয়েজ ভোটের হিসাবে বিজয়ী প্রার্থীকে শতকরা ৫১ শতাংশ ভোট পেতে হবে। তা না পেলে ‘র্যাঙ্কড চয়েজ’ ভোটের সমীকরণ খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ যেসব প্রার্থী কম ভোট পেয়েছেন তাদের ভোট ভাগাভাগি হবে। তবে সেদিক থেকে শাহানা হানিফের কোনো ঝুঁকি নেই বলে জানা গেছে।
অন্যদিকে কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মাইকেল গোল্ডম্যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট ভোটের ৯৫ দশমিক ৪৫ শতাংশ ভোট গোনা হয়েছে। এরমধ্যে সোমা পেয়েছেন ৭৪ হাজার ৪৮৭ ভোট। অর্থাৎ তিনি মোট ভোটের ৫০ দশমিক ৯২ শতাংশ পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী গোল্ডম্যান পেয়েছেন ৭০ হাজার ৭১৪ ভোট, যা মোট ভোটের ৪৮ দশমিক ৩৭ শতাংশ। অবশিষ্ট ভোটের জন্য অপেক্ষা করতে হতে পারে আগামী ২৯ জুন পর্যন্ত।
নিউইয়র্ক সিটির মেয়র পদের দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বর্তমান ব্রুকলিন বরো প্রেসিডেন্ট ও সাবেক পুলিশ ক্যাপ্টেন এরিক অ্যাডামস। তিনি ৯৬ দশমিক ৬২ শতাংশ ভোটের ৩১ দশমিক ৬৬ শতাংশ পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মায়া উইলি পেয়েছেন ২২ দশমিক ২২ শতাংশ ভোট। এ পর্যন্ত ফলাফল পর্যবেক্ষণ করে জানা গেছে, এরিক অ্যাডামই হতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির পরবর্তী নগর পিতা। কারণ প্রাইমারিতে প্রার্থী তিনিই নির্বাচিত হবেন।
এদিকে, নিউ ইয়র্ক সিটির ৫ বরোর ৫১টি ডিসট্রিক্ট কাউন্সিলের মধ্যে বাংলাদেশি প্রার্থী হিসেবে ব্রঙ্কস বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-১৮ থেকে মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশীদ, কুইন্স বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ থেকে মৌমিতা আহমেদ, মোহাম্মদ সাবুল উদ্দিন ও সাইফুর খান হারুন, কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৬ থেকে বদরুন খান মিতা ও সুলতান মারুফ, ব্রুকলিন বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩২ থেকে হেলাল শেখ, কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৭ থেকে মিসবা আবদীন ও মামনুন হকের পরাজয় হয়েছে বলে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি