নিউ ইয়র্ক সফররত রন্ধনশিল্পী টমি মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রতারণার অভিযোগে নিউ ইয়র্কে সফররত ব্রিটিশ বাংলাদেশি তারকা রন্ধনশিল্পী টমি মিয়া ও তার প্রতিষ্ঠান টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) এ মামলায় সমন জারি হয়ে ফেরত আসার জন্য দিন ধার্য ছিল। এদিন সমন জারি হয়ে ফেরত আসায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহেমদ শুনানি শেষে এ আদেশ দেন। বুধবার বাদীপক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৬ জুন মামলাটি করেন প্রতিষ্ঠানটির সাবেক মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকের।
মামলার অভিযোগে বলা হয়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল মোট চার মাস কাজও করেন। চুক্তি অনুযায়ী ৪ লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও অভিযুক্তরা কোনো টাকা পরিশোধ করেননি।
মামলার অভিযোগে আরও আলা হয়, গত ২৯ মার্চ বাদী টাকা চাইলে আসামিরা তার প্রাণনাশের হুমকি দেন। সেদিনই তিনি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এজাহারে বলা হয়, টাকা চেয়ে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এরপর আসামিরা টাকা না দেওয়ায় বাদী মামলা করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি