নিউ জার্সিতে করোনায় বাংলাদেশি লায়ন মামুন মোস্তফার মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: প্রানঘাতী করোনায় মারা গেলেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসীদের পরিচিতমুখ ও বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তা মামুন মোস্তফা। স্থানীয় সময় রবিবার আটলান্টিক সিটির শোর মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যায়। তার মৃত্যুতে স্থানীয় প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, গত ২ ডিসেম্বর ভোরে ফেইজ বুকে একটি পোস্ট দিয়ে সবাইকে জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়ে শোর মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছেন। আটলান্টিক সিটির বাংলাদেশিদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব আটলান্টিক সিটির ত্রানকর্তা হিসেবে পরিচিত মামুন মোস্তফার একান্ত প্রচেষ্টাতে সংগঠনটি দুই যুগ ধরে কার্যক্রম চালিয়ে আসছে। আটলান্টিক সিটিতে একমাত্র মামুন মোস্তফাই ছিলেন লায়ন মামুন হিসাবে পরিচিত। রাজনৈতিক সংগঠনগুলোকে যারা পছন্দ করতেন না, তারা সবাই উম্মুখ হয়ে বসে থাকতেন বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব আটলান্টিক সিটির প্রতিবছরের পিকনিকের জন্য। পিকনিকের অনুষ্ঠানে তার সুমধুর বক্তব্য দিয়ে মাতিয়ে রাখতেন উপস্থিত বাংলাদেশিদের। পারিবারিকভাবে বঙ্গবন্ধুর গড়া দল আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও পদ নিয়ে কখনও কারও সাথে বিন্দু মাত্র মন কষাকষিতে লিপ্ত হননি মামুন। আটলান্টিক সিটির মানুষের দুঃসময় এবং বিভিন্ন সময়ে সামাজিক সংগঠনগুলোর সংকটকালীন অবস্থা থেকে উত্তরনের জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যেতেন তিনি।
উল্লেখ্য মামুনের হাসপাতালে ভর্তির দিন থেকেই শুরু হয়েছিল সাউথজার্সিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশিদের মধ্যে উৎকন্ঠা।শত শত মানুষের দোয়া এবং ডাক্তাদের আপ্রাণ চেষ্ঠা শর্তেও করোনার ছোবল থেকে রক্ষা পেলেন মামুন মোস্তফা।
বর্তমানে আটলান্টিক সিটির বাংলাদেশি পরিবারগুলোতে ঘরে ঘরে করোনার হানায় সকলেই আতংকগ্রস্ত। করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে পুরো সিটির বাসিন্দাদের মধ্যে। বাংলাদেশি পরিবারগুলোতেও ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করছেন মামুন মোস্তফার মৃত্যর পর তার কাছের বন্ধু ফেইজ বুকে লিখেছিলেন আটলান্টিক সিটির বর্তমান কভিট-১৯ এর অবস্থা এবং বাস্তবতা নিয়ে তিনি বলেন 'অবিশ্বাস্য সত্যটা মেনে নিতে হচ্ছে এখন সবার। সেটাই সত্য। অদৃশ্য করোনায় জীবন কেড়ে নিচ্ছে কাছের প্রিয় বন্ধু,আত্মীয় ও আপনজনকে। মামুন মোস্তফার মৃত্যুতে নিউ জার্সির আটলান্টিক সিটিসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অপরদিকে তার মৃত্যুর খবরে আটলান্টিক সিটির প্রবাসীদের মধ্যে করোনা আতঙ্কও বেড়েছে দ্বিগুন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি