৫ মে ২০২৬

নিউ জার্সিতে বাংলাদেশি কাউন্সিলম্যা্নের ওপর সন্ত্রাসী হামলা: প্রবাসীদের মাঝে আতঙ্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ জার্সিতে বাংলাদেশি কাউন্সিলম্যা্নের ওপর সন্ত্রাসী হামলা: প্রবাসীদের মাঝে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির বাংলাদেশি কাউন্সিলম্যা্নের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। গত ৩ দিনেও কোন অপরাধী গ্রেপ্তার না হওয়ায় বাংলাদেশিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত শনিবার (জুলাই ১৭) আটলান্টিক সিটির কাউন্সিলম্যান মোহাম্মদ হোসেন মোরশেদের উপর সন্ত্রাসীর হামলার বিচারের দাবিতে অনুষ্ঠিত সভায় অবিলম্বে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দরা। জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন আটলান্টিক সিটির প্রথম নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলম্যান মোহাম্মদ মোরশেদ। ওই সময় তিনি এশার নামাজ শেষে আটলান্টিক সিটির আলহেরা মসজিদ থেকে বের হয়ে পার্শ্ববর্তী পার্কিং লটে তার গাড়ির কাছাকাছি গিয়ে দেখতে পান একদল বখাটে মাদক বিক্রিসহ অবৈধ কাজে লিপ্ত। এলাকার কাউন্সিলম্যান হিসাবে তিনি বখাটেদের উক্ত স্থান থেকে চলে যাওয়ার জন্য এবং উক্ত এলাকায় ভবিষ্যতে অবৈধ কর্মকান্ড না করার অনুরোধ জানান। বাক-বিতন্ডার এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন তীব্র জোরে তার মুখে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন এবং তার মুখ মন্ডল থেকে রক্ত ঝরতে থাকে। এসময় মসজিদ থেকে একজন মুসল্লি বের হলে উক্ত ঘটনা দেখতে পায় এবং তাৎক্ষনিকভাবে ৯১১ কল করলে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে আটলান্টিক সিটির হাসপাতালে নিয়ে যায়। তার একটি চোখের অবস্থা খুবই বিপদজনক, সার্জারীর প্রয়োজন হতে পারে। এ খবর শোনার পর থেকে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশিরা চরম আতংকে দিন কাটাচ্ছেন। আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক মোহাম্মদ শাহীন অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করেন এবং কমিউনিটির সকল নেতৃবৃন্দকে একসঙ্গে এ ঘটনার বিচারে কাজ করার আহবান জানান, যাতে আগামীতে অন্য কোন বাংলাদেশিদেরকে এ রকম হামলার সম্মুখীন হতে না হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা সভাপতি হেমায়েত হোসেন বলেন, এই হামলা বর্তমানে এশিয়ানদের উপর হামলার ধারাবাহিকতা। তিনি সিটির মেয়রের সাথে অবিলম্ব কমিউনিটির নেতৃবৃন্দকে সাক্ষাত করার অনুরোধ জানান এবং নেতৃবৃন্দ কোন ব্যবস্থা না নিলে প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেয়ার আহবান জানান। আটলান্টিক সিটির বিশিষ্ট ব্যবসায়ী ও আটলান্টিক সিটি বাংলদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ লিটন বলেন, সিটির আইন শৃংখলা পরিস্থিতির খুবই নাজুক অবস্থা। ব্যবসায়ী হিসেবে প্রতিদিন আমাদেরকে আতংকে দিন কাটাতে হচ্ছে। আটলান্টিক সিটির স্কুল বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং বর্তমান সদস্য ফারুক হোসেন বলেন, যেখানে সিটির আইন প্রনেতারা নিরাপাত্তাহীনতায় ভুগছেন, সেখানে এশিয়ানদের অবস্থা কতটুকু খারাপ হতে পারে তা সহজে অনুমান করা যায়। তিনি অবিলম্বে এশিয়ানসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য সিটি প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবীর আহবান জানান। আটলান্টিক সিটির স্কুল বোর্ডের সদস্য শহিদুল ইসলাম লিটন বলেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জর্জিয়া এভিনিউ থেকে ক্যালিফোনিয়া এভিনিউ পর্যন্ত সন্ত্রাসী কর্মকান্ড অব্যহত রয়েছে। কিন্তু সিটি প্রশাসনের পক্ষ থেকে কোন রকম কারযকর ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমানে কাউন্সিলম্যান মোরশেদের উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই এবং যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সিটি প্রশাসনের প্রতি আহবান জানান। জানা যায়, গত দুই দিনে পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারেনি। মোরশেদের সুস্থতার জন্য সবাইকে দোয়া করার জন্য কমিউনিটির সবার কাছে অনুরোধ জানিয়েছেন তার পরিবার। এদিকে, কাউন্সিলম্যান মোহাম্মদ হোসেন মোরশেদের উপর সন্ত্রাসীর হামলার বিচারের দাবিতে শনিবার বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আটলান্টিক সিটির কাউন্সিলম্যানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি জর্জ টিভবিট, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন, আটলান্টিক সিটির মাল্টি কালচারাল কমিউনিটি এফেয়ার্স কর্মকর্তা মিল্টন চৌধুরী, আটলান্টিক সিটির স্কুল বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং বর্তমান সদস্য ফারুক হোসেন, এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আসিফ হোসাইন, কমিউনিটি নেতা সোহাগ করিম, মোঃ সিদ্দিক, আবদুর রফিক, মাহবুবুর রহমান, মোঃ শরীফ, এস এম ইসলাম, মোবারক হোসেন, ফরহাদ হোসেন, মোক্তাদের রহমান, পাকিস্তানী কমিউনিটির নেতা আমজাদ এবং নাঈম। সভায় আটলান্টিক সিটির সকল বাংলাদেশি সামাজিক সংগঠনকে এই সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে এক সাথে কাজ করার আহবান জানানো হয়। নেতৃবৃন্দরা বলেন, আটলান্টিক সিটির এশিয়ানদের বিরুদ্ধে যে নিয়মতান্ত্রিক বর্ণবাদের ঘটনা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় কাউন্সিলম্যান মোরশেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সভায় আগামী বৃহস্পতিবার বিকেল ৬টায় ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে আটলান্টিক সিটির মেয়র, কাউন্সিলম্যান, সিটি অফিসিয়াল এবং আটলান্টিক সিটির পুলিশ চীফের সাথে মতবিনিময় সভার দিন ধার্য করা হয়। আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি জর্জ টিভবিট, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া সিটি কাউন্সিলে বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জা্নানো হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি