নিউ ইয়র্কের টাইম স্কয়ারে হিন্দু সম্প্রদায়ের ব্যতিক্রমি প্রতিবাদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কয়ারে ঝুমন দাসসহ ডিজিটাল সিকিউরিটি আইনে আটক সকল সংখ্যালঘুদের মুক্তির দাবিতে এক ব্যতিক্রমি প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী হিন্দু সম্প্রদায়। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে টাইম স্কয়ার প্রাঙ্গনে হরিনাম সংকীর্তনের সুরে সুরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানান প্রায় এক ডজন সংগঠনের নেতাকর্মিরা।
যুক্তরাষ্ট্র হিন্দু কোয়ালিশনের আয়োজনে ব্যতিক্রমি এ সমাবেশ ওংশ নেন যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, ফেন্ডস অফ বিজেপি, মহামায়া মন্দির, শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ, শ্রী কৃষ্ণ ভক্তসংঘ (ব্রঙ্কস), রাধামাধব মন্দির, গৌরনিতাই মন্দির, ব্রঙ্কস পূজা কমিটি, নিউ ইয়র্ক বুড্ডিস্ট টেম্পল, পুজা উৎযাপন পরিষদ ও গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের প্রায় শতাধিক ভক্তবৃন্দ অংশ গ্রহন করে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শীতাংশু গুহ, নিতাই বাগচী, গোবিন্দ বানিয়া, দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত, দীপক দাশ, সুকান্ত দাশ টুটুল, রনবীর বড়ুয়া, ডা: প্রভাত দাস, আশীষ ভৌমিক, রমেশ নাথ, দ্বীজেন ভট্টাচার্য,, গীতাপাঠক দেবাশীষ দেবনাথ, সবিতা দাস, সুশীল সিংহা, সুশীল সাহা, প্রদীপ কুন্ড, প্রদীপ ভট্টাচার্য, বিষ্ণু গোপ, রন্জিত সাহা প্রসিডেন্ট মহামায়া মন্দির, রুমা ভৌমিক, সাবিত্রী সাহা, কুমার বাবুল সাহা, বিশ্বজিৎ চক্রবর্তী, তরুন সাহা, তপন সেন প্রমুখ।
সমাবেশে ঝুমন দাসের নি:শর্ত মুক্তি চেয়ে বক্তারা বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সন্ত্রাস, মন্দির ভাঙ্গচুর, ঘরবাড়ীতে হামলা, ডিজিটাল এ্যাক্টের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর অনবরত নির্যাতন করা হচ্ছে। তারা ডিজিটাল সিকিউরিটি আইনে আটক সকল সংখ্যালঘুদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। সমাবেশ থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। তারা সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানান।
সমাবেশে ‘সেভ হিন্দুজ ইন বাংলাদেশ’; ‘স্টপ টেম্পল এন্ড ডেইটী ডেস্ট্রাকশন’; ‘স্টপ ফোর্সফুল কনভেশন টু ইসলাম’; ‘ফ্রী ঝুওমন দাস’-সহ রামু, নাসিরনগর থেকে বিভিন্ন সময়ে সংখ্যালঘু নির্যাতনের প্ল্যাকার্ড বহন করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি