৪ মে ২০২৬

নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৪ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:১০ পিএম
নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৪ জনের মৃত্যু

নিউ ইয়র্কের কুইন্সএলাকায় অগ্নিকাণ্ড। ছবি-সংগৃহীত

মিনারা হেলেন: নিউ ইয়র্ক সিটির দমকল বিভাগ কর্মকর্তারা জানিয়েছেন, নিউ ইয়র্কের কুইন্সএলাকায় একটি চার অ্যালার্ম অগ্নিকাণ্ডে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে তারা 'মর্মান্তিক দিন' বলে উল্লেখ করেছেন।
দমকল বিভাগ জানায়, সোমবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে ফ্লাশিং এলাকার  কলেজ পয়েন্ট বুলেভার্ড এবং অ্যাভেরি অ্যাভিনিউ-এর কাছে একটি তিনতলা ভবনে আগুন লাগে। ভবনের নিচতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং উপরের দুই তলায় আবাসিক অ্যাপার্টমেন্ট ছিল।
আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে উপরের তলা থেকে তিনজন নিচে লাফ দেন বলে জানান ফায়ার অপারেশন্স প্রধান কেভিন উডস।
ফায়ার কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, ঘটনাস্থলেই দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মৃত্যু হয়। পরে আরও একজন প্রাপ্তবয়স্ক হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানায় নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ।
এছাড়া পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান ইএমএস অপারেশন্সের সহকারী প্রধান সিজার এসকোবার।
আগুন নেভানোর সময় ছয়জন দমকলকর্মীও সামান্য আহত হন। তাদের মধ্যে দুজন সিঁড়ি ধসে পড়ায় আটকা পড়েছিলেন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করেন।
দমকল বিভাগের ৭৪টি ইউনিট এবং ২৩১ জন ফায়ার ও ইএমএস কর্মী ঘটনাস্থলে কাজ করেন। বিকেল প্রায় ২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের কারণ এখনও তদন্তাধীন রয়েছে। 

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি