৬ মে ২০২৬

নিউ ইয়র্কে মেয়রপ্রার্থী মামদানিকে রুখতে রিপাবলিকান, ডেমোক্র্যাট ও স্বতন্ত্ররা একজোট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ ইয়র্কে মেয়রপ্রার্থী মামদানিকে রুখতে রিপাবলিকান, ডেমোক্র্যাট ও স্বতন্ত্ররা একজোট
  আবু সাবেত: নিউ ইয়র্ক সিটির মেয়র পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানির বিরুদ্ধে এখন ডান-বাম সব রাজনৈতিক মহল থেকে ক্রমবর্ধমান প্রতিরোধ গড়ে উঠছে। রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং স্বতন্ত্র প্রার্থীরা একজোট হয়ে এই আত্মপরিচিত 'গণতান্ত্রিক সমাজতান্ত্রিক' প্রার্থীকে নির্বাচন থেকে ঠেকাতে উঠে পড়ে লেগেছে। গত মাসের শেষ দিকে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ১২ পয়েন্টে হারিয়ে চমকপ্রদ বিজয় অর্জন করেন। এই ফলাফল অনেক দাতাকে বিস্মিত করে তুলেছে, যারা এখন মামদানিকে হারানোর প্রচারণায় সক্রিয় হচ্ছে। নিউ ইয়র্কের প্রভাবশালী মহল এখনো কোনো শক্তিশালী বিকল্প প্রার্থীর পেছনে ঐক্যবদ্ধ হয়নি, তবে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, মামদানির বিরুদ্ধে সবদিক থেকেই চাপ বাড়ছে। উদাহরণস্বরূপ, মিডিয়া ব্যক্তিত্ব বো ডিটল এবং নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি একটি স্বতন্ত্র কমিটির মাধ্যমে মামদানির বিরুদ্ধে ১ কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন এমনটি জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই লোকটাকে আমরা কীভাবে থামাব? মামদানিকে উদ্দেশ করে বলেন ডিটল। কেউই তার ব্যাপারে কিছু করছে না। সে সার্ভেতে প্রচুর মনোযোগ পাচ্ছে, অথচ অন্য প্রার্থীরা কোনো জোর দেখাচ্ছে না। ডিটল ২০১৭ সাল থেকে স্বতন্ত্র, আর জুলিয়ানি দীর্ঘদিনের রিপাবলিকান। জুলিয়ানি ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র ছিলেন। ২৪ জুন অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারির পর ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের এক প্রশ্নের জবাবে জুলিয়ানি মামদানিকে 'আমেরিকার শত্রু' বলে অভিহিত করেন। তিনি বলেন, 'আমি মনে করি, এই লোক নিউ ইয়র্ক সিটিকে ধ্বংস করে দেবে। এটি শহরের জন্য এক দুর্যোগের সময়। সে যদি মেয়র হয়, শহরটা শেষ। মামদানি যে কয়েকটি মূল সমাজতান্ত্রিক নীতি নিয়ে প্রচারণা চালাচ্ছেন, সেগুলোর মধ্যে রয়েছেভাড়া স্থগিত রাখা, ধনী ও শ্বেতাঙ্গ এলাকায় সম্পত্তির কর বাড়ানো, সরকার পরিচালিত গ্রোসারি চালু করা, এবং শিশুদের জন্য বিনামূল্যে ডে-কেয়ার চালু করা। এই প্রস্তাবগুলো বহু বিলিয়নিয়ারকে উদ্বিগ্ন করে তুলেছে, যারা নিজেদের সম্পদের ওপর বাড়তি কর আরোপ ঠেকাতে চাইছেন। হেজ ফান্ড ব্যবস্থাপক ও বিলিয়নিয়ার বিল অ্যাকম্যান, যিনি মেয়র পদের জন্য কুমো এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন, এবার বর্তমান মেয়র এরিক অ্যাডামসের পেছনে সমর্থন দিচ্ছেন। ৯.৫ বিলিয়ন ডলারের মালিক অ্যাকম্যান হুমকি দিয়েছেন যে মামদানির বিকল্প কোনো প্রার্থীর পেছনে 'শত শত মিলিয়ন ডলার' ব্যয় করবেন। যদিও তিনি এখনো স্পষ্ট করেননি ঠিক কত অর্থ তিনি ব্যয় করছেন। অ্যাকম্যান নিউ ইয়র্কার্স ফর অ্যা বেটার ফিউচার মেয়র ২৫ নামের একটি নতুন পলিটিক্যাল অ্যাকশন কমিটির সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা করেছেন। কমিটি অন্তত ২ কোটি ডলার নিয়ে মামদানিবিরোধী প্রচারণা শুরু করছে। আগে কুমোকে সমর্থন করলেও এখন অ্যাকম্যান তাকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যাতে সবাই অ্যাডামসকে সমর্থন করতে পারে। কুমো ও অ্যাডামস উভয়েই ডেমোক্র্যাট হলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। জেপি মরগ্যান চেজ-এর সিইও জেমি ডিমনও মামদানির প্রতি বিরক্তি গোপন করেননি। বৃহস্পতিবার তিনি ৩৩ বছর বয়সী এই রাজনীতিককে 'সমাজতান্ত্রিক নয়, বরং মার্ক্সবাদী" বলে অভিহিত করেন এবং বলেন তার নীতিগুলো বাস্তব জগতে অর্থহীন আদর্শগত কথাবার্তা।' রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং অ্যাডামসের মধ্যে একসময় সম্ভাব্য ঐক্যবদ্ধ প্রচারের কথা ওঠে। স্লিওয়া জানান, 'যদি মামদানিকে থামানোর একমাত্র উপায় হয়, তবে তিনি অ্যাডামসের সঙ্গে জোটে যেতে পারেন।' তবে পরে তিনি অ্যাডামসের প্রস্তাবিত ডেপুটি মেয়রের পদ প্রত্যাখ্যান করে বলেন, অ্যাডামস তার রিপাবলিকান ভোট ‘চুরি’ করতে চাচ্ছেনযা এই জোটের সম্ভাবনা ক্ষীণ করে তোলে। এর আগে অ্যাডামস দাবি করেন, কুমো তাকে পুনর্নির্বাচনের প্রচার বন্ধ করতে বলেছিলেন। স্বতন্ত্র প্রার্থী জিম ওয়ালডেন গত সপ্তাহে কুমো, অ্যাডামস এবং স্লিওয়াকে সঙ্গে নিয়ে মামদানির বিরুদ্ধে একটি ঐক্যজোট গঠনের প্রস্তাব দেন। কুমো এতে রাজি হন এবং অ্যাডামসকেও আহ্বান জানান। সব ধরনের চাপ ও বিরোধিতার মধ্যেও মামদানি নিউ ইয়র্কের প্রভাবশালী ডেমোক্র্যাটদের সমর্থন পেতে শুরু করেছেন। কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এস্পাইলাত, নিদিয়া ভেলাসকেজ, জেরোল্ড ন্যাডলার এবং আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ তাকে সমর্থন দিচ্ছেন। অন্যদিকে, হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস এবং সিনেট মাইনরিটি লিডার চাক শুমার এখনো এ বিষয়ে নীরব। জেফ্রিস আগামী সপ্তাহে মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নিউইয়র্ক সিটি নিয়ে তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি