৪ মে ২০২৬

নিউ ইয়র্কে এক চাঁদাবাজের মার্কিন নাগরিকত্ব বাতিল করলেন ফেডারেল বিচারক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম
নিউ ইয়র্কে এক চাঁদাবাজের মার্কিন নাগরিকত্ব বাতিল করলেন ফেডারেল বিচারক

মার্কিন নাগরিকত্ব বাতিল

কৌশলী ইমা: মার্কিন বিচার বিভাগ জানিয়েছে নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার মার্কিন জেলা আদালত এক রায়ে ইতালিতে জন্মগ্রহণকারী মাইকেল পিজ্জুটির অর্জিত মার্কিন নাগরিকত্ব বাতিল করা হয়েছে। আদালত রায়ে উল্লেখ করে, তিনি অবৈধভাবে এবং প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব লাভ করেছিলেন।
আদালতের মতে, পিজ্জুটি তার নাগরিকত্ব গ্রহণের সময় গুরুতর অপরাধে জড়িত থাকা সত্ত্বেও সেগুলো গোপন করেন এবং মিথ্যা সাক্ষ্য দেন। ফলে তিনি 'সৎ নৈতিক চরিত্র' প্রমাণে ব্যর্থ হন, যা নাগরিকত্ব পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত।
তথ্য অনুযায়ী, ১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে পিজ্জুটি জাল মুদ্রা ব্যবসা, চোরাচালান সিগারেট পাচার এবং ডাক জালিয়াতির ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এসব অপরাধে ২০০১ সালে গ্রেপ্তার হয়ে দোষ স্বীকার করেন এবং ১৫ মাস কারাদণ্ড ভোগ করেন।
এছাড়া ২০০১ সালে তিনি তার আর্থিক উপদেষ্টার বিরুদ্ধে সহিংস চাঁদাবাজির ঘটনায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি ওই ব্যক্তির বাড়িতে ঢুকে বন্দুকের মুখে জিম্মি করেন এবং নিজের বিনিয়োগ ফেরত পেতে পনজি স্কিম চালিয়ে যেতে বাধ্য করেন। পরে প্রমাণ নষ্ট করতে কম্পিউটার রেকর্ডও ধ্বংস করেন। এই অপরাধে ২০০৫ সালে তাকে দোষী সাব্যস্ত করে সাড়ে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৫০ লাখ ডলারের পিপিপি জালিয়াতি মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার
তবে ২০০২ সালে নাগরিকত্বের সাক্ষাৎকারে তিনি শপথ নিয়ে মিথ্যা বলেন যে, তিনি কখনো গ্রেপ্তার হননি বা কোনো অপরাধ করেননি। এই মিথ্যা তথ্যের ভিত্তিতেই তিনি একই বছর মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
বিচার বিভাগ জানিয়েছে, এ ধরনের সহিংস অপরাধী ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য দিলে তা বাতিল করা হবে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি