নিউ ইর্কের জ্যাকসন হাইটস সোনাপট্টিতে দুর্ধর্ষ ডাকাতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইর্কের সোনাপট্টিখ্যাত জ্যাকসন হাইটস এলাকায় ৭৪ স্ট্রিটের একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ( ৬ ডিসেম্বর) সন্ধ্যায় আবিদ জুয়েলার্স নামের উক্ত দোকানের সামনের কাঁচ ভেঙে বেশ কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল। নিউ ইর্কের সবচেয়ে ব্যস্ত এ সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ এখন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে আতঙ্কিত হয়েছে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাতে চার/পাঁচ জনের একটি দল উক্ত দোকানের সামনে এসে প্রকাশ্যেই কাঁচ ভাঙা শুরু করেন।দরজা ভেঙে দোকানের সামনের থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তারা। কাচের দেয়াল ভাঙার শব্দে অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশ।
আবিদ জুয়েলার্সের মালিক ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি