৪ মে ২০২৬

নিউ ইংল্যান্ড টি ২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হচ্ছে শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইংল্যান্ড টি ২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হচ্ছে শনিবার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে প্রথমবারের মতো নিউ ইংল্যান্ড টি ২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হচ্ছে। টাউন অব ম্যানচেস্টারের তৈরি নতুন রবার্টসন ক্রিকেট মাঠে আগামী শনিবার (৩১ জুলাই) ম্যানচেস্টার সিটি মেয়র জে মোরান এ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করবেন। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাটের আয়োজনে উক্ত ক্রিকেট টুর্ণামেন্টটি চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে যাচাই বাছাই শেষে ৯টি টিম নিয়ে তিনটি গ্রুপে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডে নক আউট পর্যায়ে খোলগুলো অনুষ্ঠিত হবে।সকল কমিউনিটির জন্য টুর্নামেন্টটি উন্মুক্ত থাকবে। ম্যাসাচুসেটসের ১টি ও কানেকটিকাটের বিভিন্ন শহরের বাংলাদেশি ৪টি টিমসহ মোট ৯টি টিম এ টুর্নামেন্টে অংশ নেবেন। চ্যাম্পিয়ন রানার্সআপ, ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দা ম্যানসহ অনেকগুলো পুরুস্কারের ব্যবস্থা রয়েছে এ টুর্নামেন্টে। কানেকটিকাটের ক্রিকেট অনুরাগী ও নতুন প্রজন্মের কাছে ক্রিকেট খেলার আনন্দ দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাটের এ আয়োজন বলে জানা গেছে। আগামিতে একটি ক্রিকেট কোচিং ক্যাম্প করার পরিকল্পনা আছে তাদের। উদ্বোধনী অনুষ্ঠানে স্টেট সিনেটর সাউদ আনোয়ার ও ম্যানচেস্টার সিটি মেয়র জে মোরানসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্হিত থাকবেন বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি