৯ মে ২০২৬

নির্বাচনের ওয়াদা রক্ষা করতেই হবে: জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নির্বাচনের ওয়াদা রক্ষা করতেই হবে: জামায়াত আমির
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ও আবহাওয়ার বিবেচনায় আগামী জাতীয় নির্বাচন এপ্রিলের পর না হওয়াই শ্রেয়। তবে প্রধান উপদেষ্টা জাতির কাছে যে সময়সূচি দিয়েছেন, তা যে কোনো মূল্যে রক্ষা করা উচিত। সোমবার (৯ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শহরে ইসলামী ব্যাংকের সামনে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মো. এমাদুল ইসলাম।   ডা. শফিক বলেন, “নির্বাচনের ওয়াদা রক্ষা করতেই হবে। নির্বাচন যেন অনিশ্চয়তার শিকার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। জনগণ যাতে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী ও দলকে ভোট দিতে পারে, সে জন্য সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।” যুব ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “অনেক তরুণ সাড়ে ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। এখনো কারও বয়স না হলেও নির্বাচনের আগে হয়ে যাবে। তাই নির্বাচন কমিশনের উচিত, সিডিউল ঘোষণার আগেই এসব নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা।” তিনি বলেন, “এই যুবকরাই পূর্বে লড়াই করে সরকার গঠন করেছে। এখন তাদের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের ন্যায্য পুরস্কার হওয়া উচিত।” প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “দেশের বাইরে থেকেও অনেক প্রবাসী আন্দোলনে অংশ নিয়েছেন, অনেকে এখনও জেলে। শুধু রেমিট্যান্স পাঠালে হবে না, তাদের ভোটার হিসেবেও সম্মান দিতে হবে।” অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশের উন্নয়নে অর্থের প্রয়োজন থাকলেও কালো টাকার প্রয়োজন নেই। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অপকর্মের অভিযোগ নেই। কারণ তারা ইসলামভিত্তিক আদর্শে বিশ্বাসী, তাদের মডেল হলো মদিনা রাষ্ট্র।” তিনি আরও বলেন, “আমাদের দল আল্লাহভীরু, সংবিধান আল কোরআন, তাই অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে তারা জড়ায় না।” সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি