নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন, সেগুলো তাদের ব্যক্তিগত মতামত বলেও জানিয়েছে প্রেস উইং।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এরআগে, দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) আরও চার কমিশনার শপথ নেন। শপথের পর নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, এরই মধ্যদিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির নির্বাচন কমিশন প্রত্যাখান প্রসঙ্গে প্রধান উপদেষ্টার আরেক উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকে তার মতামত দিতে পারেন। কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে।
সরকার ব্যাটারিচালিত রিকশা নিয়ে আইনি প্রক্রিয়ায় সমাধান চায় জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি।
গুম সংক্রান্ত বিষয়ে শাস্তির একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়া প্রসঙ্গে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা জমা দেয়নি। তবে কিছুদিন আগে প্রধান উপদেষ্টাসহ আরও কয়েকজন উপদেষ্টা মিলে গুম কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন। তার ভিত্তিতে সরকার যদি ব্যবস্থা নেয়া প্রয়োজন মনে করে, তাহলে ব্যবস্থা নেবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি