৫ মে ২০২৬

নির্বাচনের ৫ মাস পর আশরাফ ঘানিকে প্রেসিডেন্ট ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্বাচনের ৫ মাস পর আশরাফ ঘানিকে প্রেসিডেন্ট ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ কয়েক মাস বিতর্ক শেষে নির্বাচনের প্রায় পাঁচ মাস পর এসে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আশরাফ ঘানির জয় ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

বিবিসি জানায়, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ ঘানি। জয়ের জন্য দরকার ছিলো ন্যুনতম ৫০ শতাংশ ভোট। প্রতিপক্ষ প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯.৫ শতাংশ ভোট।

এই জয়ের মধ্যদিয়ে আশরাফ ঘানি আবারও আগামী পাঁচ বছর মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করছেন। তবে বিরোধী দলীয় রাজনীতিকরা এই ফল নিয়ে প্রশ্ন তুলেছেন। গনির প্রতিপক্ষ আব্দুল্লাহ আব্দুল্লাহর সমর্থকরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, গনির পক্ষে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং প্যারালাল সরকার গঠনেরও হুমকি দিয়েছেন তারা।

আফগানিস্তানে একের পর এক তালেবান হামলা এবং নির্বাচন বানচালের চেষ্টার মধ্যে গত বছরের ২৮ সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি