৫ মে ২০২৬

নির্বাচনে পরাজয়ের পর উত্তরপ্রদেশের ৩৬ কংগ্রেস নেতার পদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনে পরাজয়ের পর উত্তরপ্রদেশের ৩৬ কংগ্রেস নেতার পদত্যাগ

বিদেশ ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে এ পর্যন্ত উত্তরপ্রদেশের ৩৬ কংগ্রেস নেতা পদত্যাগ করেছেন। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

দেশটির প্রধান বিরোধী দলটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বিধান পরিষদে কংগ্রেস নেতা দীপক সিং, রাজ্য শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্টে রনজিৎ সিং জুদেব, জেনারেল সেক্রেটারি আরাধনা মিশ্র মোনা, ভাইস প্রেসিডেন্ট আরপি ত্রিপাঠি এবং আরও কয়েকজন দলের পরাজয়ের দায় মেনে নিয়ে পদত্যাগ করেছেন।

সদস্যদের মধ্যে দলটি থেকে পদত্যাগকারীরা হলেন- গণমাধ্যম সমন্বয়ক রাজিব বক্সি, যুগ্ম গণমাধ্যম সমন্বয়ক পীযুষ মিশ্র, ওঙ্কার নাথ সিং, অমরনাথ আগারওয়াল, মুকেশ সিং চৌহান, প্রিয়াঙ্কা গুপ্ত ও অশোক সিং।

দীপক সিং এক বিবৃতিতে বলেন, যদি কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পদত্যাগের কথা জানান, তবে আমার পদে থাকার কোনও মানেই নেই। তাই আমি বিধান পরিষদে কংগ্রেসের নেতার পদ থেকে পদত্যাগ করেছি।

কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা জানান, দলটির উত্তরপ্রদেশ শাখার আরও অনেক নেতা পদত্যাগ করতে পারেন। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির মোট সদস্য ১০০ জন।

পদত্যাগকারীদের মধ্যে আরো আছেন সতিশ আজমনি, শ্যাম কিশোর শুক্লা, হনুমান ত্রিপাঠি, দ্বিজেন্দ্র ত্রিপাঠি, শিব পাণ্ডে, পঙ্কজ তিওয়ারি এবং মঞ্জু দিক্ষিত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি