৭ মে ২০২৬

নির্বাচনে ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত: ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১৮ এএম
নির্বাচনে ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত: ইসি সচিব

 

 

বাংলাপ্রেস ডেস্ক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

 

আখতার আহমেদ বলেন, দেশের ৬৪ জেলার ৩০০ আসনে মোট ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি। যেখানে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি। এরমধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি পুরুষ ভোটকক্ষ এবং ১ লাখ ২৯ হাজার ৬০২টি মহিলা ভোট কক্ষ।


ইসির এই সিনিয়র সচিব বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এখনো দু’টি বিষয়ে পিছিয়ে আছি। একটি রাজনৈতিক দলের নিবন্ধন এবং অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। এরমধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে মাঠপর্যায় থেকে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। তবে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের বিষয়টি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সাময়িকভাবে কিছুটা পিছিয়ে পড়লেও দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের তাগিদ আছে। কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আছে বলে মনে করি না। কেননা, যতটুকু সময় আছে আমরা এরমধ্যেই সেটুকু সম্পন্ন করে নিতে পারব।

 

গণভোট ও প্রতীক ইস্যুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও বলেছি। নির্বাচন কমিশন স্ব-বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। এছাড়া গণভোটের ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি