৫ মে ২০২৬

নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২৯ এএম
নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল

 

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মতো নির্বাচন যাতে না হয়, সেই চেষ্টাই করছে কোনো কোনো দল। তিনি বলেন, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন এখন অত্যন্ত প্রয়োজন।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।

 

কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,  সংস্কারের প্রকৃত বাহক আমাদের দল, বিএনপি।


যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না, এটি সম্পূর্ণ মিথ্যা প্রচার। দেশের যা কিছু ভালো, তার সবই এসেছে বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে।

 

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে শহীদ হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। দেশ লিবিয়া বা আফগানিস্তানের মতো অস্থিতিশীল হয়ে পড়ত।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি