৬ মে ২০২৬

নির্বাচন ও রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে যা জানালেন প্রেস সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
নির্বাচন ও রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে যা জানালেন প্রেস সচিব

বাংলাপ্রেস ডেস্ক:   প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না এবং রাজনীতিতে যুক্ত হওয়ারও কোনো পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান।

শফিকুল আলম লেখেন, অনেকে জানতে চাইছেন: আমি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না এবং রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও নেই।

সাম্প্রতিক সময়ে নানা মহলে গুঞ্জন চলছিল যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। তবে সেই জল্পনায় ইতি টেনে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এবং রাজনীতিতে যুক্ত হওয়ারও কোনো পরিকল্পনা নেই।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি