৭ মে ২০২৬

নির্বাচন কমিশনারের প্রতিক্রিয়া : আগামী এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নির্বাচন কমিশনারের প্রতিক্রিয়া : আগামী এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে
বাংলাপ্রেস ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে অনেক কিছু দেখবেন। আগামী এক সপ্তাহের মধ্যে দেখবেন অনেক জায়গায় অনেক কিছু ঘটে গেছে। এটুকুই আমি বলব, এর বেশি কিছু বলছি না। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইসি আনিছুর রহমান বলেন, বিদেশিরা তাকিয়ে আছে- বাংলাদেশে কেমন নির্বাচন হয় তারা সেটা দেখবে। তাই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নিরপেক্ষ একটি ভোটের আয়োজন করা। এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য কমিশন সবার সহযোগিতা চেয়েছে। তিনি বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা শক্তি ও সামর্থ্য আছে বলেই নির্বাচনে নেমেছেন। আমি আজকে তাদেরকে বলেছি তারা মাঠে থাকবে। তাদের অভিযোগের কথা শুনেছি এবং বলেছি শেষ সময় পর্যন্ত মাঠে থাকার জন্য। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি