নির্বাচিত সরকারই দেশ পুনর্গঠন করতে পারে: তারেক রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেয়া নির্বাচিত সরকারই দেশ পুনর্গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান লিখেছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিকে সম্মান করতে হবে। জনপ্রতিনিধিদেরও জনগণের সেবা করতে হবে। উভয় পক্ষকেই সরকারে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, যাতে সবার জন্য সমতা, অংশগ্রহণমূলক ও উন্নয়ন নিশ্চিত করতে পারে বাংলাদেশ।
তিনি আরও লিখেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন যত বিলম্বিত হবে, আওয়ামী লীগ যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে নিজেদের আখের গোছানোর জন্য, তা ততই তীব্র হবে। সমাজে জনস্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, কৃষক যে সমস্যার মুখোমুখি, ব্যবসা যে চ্যালেঞ্জের মুখে, বিচার বিভাগে এবং সরকারি কর্মক্ষেত্রে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব বিদ্যমান, তাতে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ার পথে এগোতে পারব না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি