৪ মে ২০২৬

নিরাপত্তা জোরদারে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
নিরাপত্তা জোরদারে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে রাজধানী ঢাকার নিরাপত্তা জোরদার করতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পহেলা বৈশাখে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রমনা বটমূল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, দোয়েল চত্বর, শাহবাগের জাতীয় জাদুঘর, রমনা এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। একই সঙ্গে তারা সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছে।

এদিকে, ‘জীর্ণ পুরাতন যাক মুছে যাক, নব আলোয় জাগুক প্রাণ’ এই চিরন্তন আহ্বানে সূর্যোদয়ের সঙ্গে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনে পুরোনো দুঃখ-কষ্ট ভুলে নতুন আশা ও উদ্দীপনায় সারা দেশ উৎসবে মেতে উঠেছে। সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে এই উৎসব উদযাপন করছে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।

রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ শুরু হয়েছে। ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ প্রতিপাদ্যে শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান পরিবেশন করছেন, যা পুরো এলাকায় এক অনন্য আবহ সৃষ্টি করেছে।

এছাড়া প্রতিবছরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া—এই পাঁচটি মোটিফ স্থান পেয়েছে, যা শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি