৯ মে ২০২৬

নিম্নচাপটি দুর্বল হলেও এখনো উত্তাল বঙ্গোপসাগর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিম্নচাপটি দুর্বল হলেও এখনো উত্তাল বঙ্গোপসাগর
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও (৩০ মে) ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এখনো কাটেনি এর রেশ। জোয়ারের তাণ্ডবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় অধিকাংশ যায়গায় ভাঙন দেখা দিয়েছে। সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শুক্রবার (৩০ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া জোয়ারের তান্ডব চলে দুপুর সারে ১২টা পর্যন্ত। এ সময় সৈকতে অতি উৎসাহী কিছু পর্যটককে গোসলে মেতে থাকতে দেখা গেছে। সৈকতের আশপাশের মার্কেটগুলোর ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। স্থানীয় সিপিপি টিম লিডার মো. সোলাইমান বিশ্বাস বলেন, আমাদের উপজেলা ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতকারী সংস্থা (সিপিপি) টিম লিডার সব প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন এবং সেই মোতাবেক আমরা কাজ করছি। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের সিপিপি সদস্যরা যে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। স্থানীয় প্রবীণ বাসিন্দা মো. শিরু মোল্লা বলেন, বর্তমানে সমুদ্রের যে আগ্রাসী চেহারা এবং যে রকম বাতাস, তা বিগত দিনের দেখা ঘূর্ণিঝড়কেও হার মানায়। আজকে চার দিন ধরে লাগামহীন বৃষ্টি হচ্ছে, সঙ্গে প্রচণ্ড বাতাস এবং জোয়ারের পানি তো রয়েছেই। এই এলাকার অনেক যায়গায় ফসলের খেত, মাছের ঘের তলিয়ে গেছে। নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে উপকূলের মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরদ্বীপ ও খেপুপাড়ার (পটুয়াখালীর কলাপাড়া) মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ বিষয়ে পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে বৃষ্টি হতে পারে বলেও তিনি জানিয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি