নিলামে উঠেছে পর্নস্টার মিয়া খালিফার সেই চশমা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পর্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য পাওয়া সেই 'কুখ্যাত' চশমা নিলাম তুলেছে প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা। ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননের জন্য অর্থ সংগ্রহ করতেই নিজের চশমা নিলাম করেন। মেশেব্যালের প্রতিবেদনে বলা হয়, স্পোর্টস ভাষ্যকার মিয়া খলিফা পর্ন ইন্ডাস্ট্রিতে তিন মাস ছিলেন। কিন্তু তার প্রভাব বহু বছর ধরে চলেছে। সম্প্রতি তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা ছেড়ে দিয়েছেন।
লেবাননের বৈরুত তার জন্মস্থান। সেখানেই এক ভয়াবহ বিস্ফোরণ হয়। তাই আমেরিকার নাগরিকত্ব পাওয়া মিয়া খালিফা নিজের দেশের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তার চশমা বিক্রি করে দেন।
মিয়া চশমাটি ই-বেয়তে নিলামে তুলেছেন। সেটির মূল্য এখন পর্যন্ত এক লাখ ডলার ওঠেছে। নিলাম চালু থাকবে শনিবার পর্যন্ত। এই নিলাম থেকে যে অর্থ উঠবে তার পুরোটাই লেবাননের রেড ক্রসের হাতে তুলে দেবেন তিনি।
মিয়া খালিফা লিখেছিলেন, 'আসুন আমরা লেবাননের জনগণের জন্য অর্থ সংগ্রহ করি, এবং আমি তা শুরু করেছি।' প্রায় ১১টি পর্নোগ্রাফিতে দেখা গিয়েছিল মিয়া খলিফাকে। যার মধ্যে হিজাব পরে একটি পর্নো ছবি ঝড় তুলে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মিয়াকে প্রাণনাশের হুমকি দেয় কট্টরপন্থীরা। এরপর লেবাননে প্রবেশাধিকার হারান তিনি।
মিয়া জানিয়ে ছিলেন, পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে তিনি অনুতপ্ত ছিলেন। তার পরিবারও সেই সময় তাকে সাহায্য করেনি। তিনি এখন সেই ইন্ডাস্ট্রি থেকে ফিরে এসেছেন। গত ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে অন্তত ২২০ জন নিহত হন। আহত হন ছয় হাজারের বেশি মানুষ।
বলা হচ্ছে, ওই গুদামে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল, যা সার ও বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি