৪ মে ২০২৬

নিলামে উঠছে সাকিব আল হাসানের ২০১৯ বিশ্বকাপের ব্যাট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিলামে উঠছে সাকিব আল হাসানের ২০১৯ বিশ্বকাপের ব্যাট

বাংলাপ্রেস ডেস্ক: করোনার কারণে আর্থিক সংকটে পড়া মানুষরা পাবেন নিলামের অর্থ আজ নিলামে উঠছে ২০১৯ বিশ্বকাপে খেলা সাকিব আল হাসানের ব্যাট। রাত দশটায় অকশন ফর অ্যাকশন নামে ফেসবুক পেজের এই নিলামে অংশ নিতে পারবেন যে কেউ। প্রাপ্ত অর্থ সহায়তা করা হবে করোনাভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষদের। দেশের এই কঠিন মুহুর্তে দেশবাসীকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন টাইগার ক্রিকেটের সুপারস্টার।

শুধুই কি একটা ব্যাট! পুরো ক্যারিয়ারের সেরা অর্জনের স্মারকও যে বটে। এই এক ব্যাটেই এসেছে দেড় হাজারের বেশি রান। ২০১৯ বিশ্বকাপে ওই ব্যাটেই যে উঠেছিল ঝড়। ৮ ইনিংসে ২ সেঞ্চুরি, ৫ ফিফটি.. ৮৬ দশমিক ৫৭ গড়ে এসেছিল ৬০৬ রান। ক্রিকেট জীবনের সেরা স্মারকটাই কিনা হাতছাড়া করতে রাজি সাকিব আল হাসান।

বাইশ গজের মতো করোনাভাইরাস মোকাবেলায়ও অলরাউন্ডারের ভূমিকায় সাকিব। দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবার তাদের দেবার পালা। তাইতো সুদুর আমেরিকায় থেকেও ক্রাইসিস মুহুর্তে অসহায়দের পাশে দাড়াতে সবাইকে নিয়ে সংগ্রহ করছেন ফান্ড। ডিজিটাল প্লাটফর্ম ফেসবুকে অকশন ফর অ্যাকশন নামের পেইজে নিলামে উঠবে ২০১৯ বিশ্বকাপে খেলা সাকিবের ব্যাট। চাইলেই বিটের মাধ্যমে যে কেউ কিনে নিতে পারবেন দেশের ক্রিকেটের মূল্যবান এই স্মারক।

নিজে যেখানে গরিব অসহায়দের পাশে দাড়াচ্ছেন, সেখানে ব্যবসায়ী সাকিব সমালোচনায়। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ নিয়ে হন খবরের শিরোনাম। দেড়ঘন্টার বেশি ফেসবুক লাইভে এনিয়ে কোন কথা বলেননি তিনি। তবে, গণমাধ্যমেই জানা গেছে, শিগগিরই তার অ্যাগ্রো ফার্মের কর্মীরা পেয়ে যাবেন তাদের বকেয়া বেতন। সূত্র:ডিবিসি টিভি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি