নিজের উড়োজাহাজে সিরিয়া থেকে পালিয়েছে প্রেসিডেন্ট আসাদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত। সিরিয়ার বিদ্রোহীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে বিদ্রোহীরা সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল-আসাদ পালিয়েছেন।
বিদ্রোহীরা বলেন, ‘আমরা দামেস্ককে (সিরিয়ার রাজধানী) জালিম বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।’ এর আগে বিবিসির খবরে বলা হয়, বাশার আল-আসাদ সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে (লাইভ) বলা হয়, বাশার আল-আসাদ কোথায় গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিরিয়ার দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বাশার আল-আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বাশার আল-আসাদের পালানোর খবর দিয়ে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) পক্ষ থেকে সিরিয়াকে মুক্ত ঘোষণা করা হয়।
এইচটিএস বলেছে, সিরিয়া এখন মুক্ত। একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো। একটি নতুন যুগের সূচনা হলো।
এইচটিএস বলেছে, এটি হবে একটি নতুন সিরিয়া, যেখানে সবাই শান্তিতে বসবাস করবেন। এই সিরিয়ায় ন্যায়বিচারের জয় হবে।
আজ বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে বলা হয়, সিরিয়ার রাজধানী দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করেছেন তাঁরা। তাঁরা কারাগারের ফটক খুলে দিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি