৪ মে ২০২৬

নিজ অবস্থানে অনড় সুনেরাহ: কেড়ে নিতে দেব না কিছুই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:০২ পিএম
নিজ অবস্থানে অনড় সুনেরাহ: কেড়ে নিতে দেব না কিছুই

সুনেরাহ বিনতে কামাল।

বাংলাপ্রেস ডেস্ক:  ঢালিউড অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম, যা আমার ভালো লাগেনি। তিনি বলেন, এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক যা-ই বলুন না কেন।

অনুভূতিটা খুবই অদ্ভুত ছিল উল্লেখ করে অভিনেত্রী বলেন, অনুভূতির কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না। কিন্তু তবু সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য বলেও জানান সুনেরাহ।

নিজেকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে গড়ে তুলেছেন বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, তার জীবনের এমন কিছু সংগ্রামের পথচলা আছে, যা নিয়ে তিনি সচরাচর জনসম্মুখে কথা বলেন না। সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবটুকু পথ পাড়ি দিয়েছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না।

সুনেরাহ বলেন, ‘আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সাথে মানায়। আমি সুখ এবং এক উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি বলেও জানান সুনেরাহ বিনতে কামাল। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি