৫ মে ২০২৬

নেপালকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নেপালকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা
বাংলাপ্রেস ডেস্ক: সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আজ সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় মাঠে নামে দুদল। যেখানে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কৃষ্ণা রাণী সরকার। আরও একটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন আনিতা বাসেট। সাফের ষষ্ঠ আসরে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশ। এর আগে ২০১৬ আসরে শিলিগুড়িতে ভারতের কাছে ৩-১ গোলে হেরে হতাশ হয় লাল-সবুজের দল। তবে এবার সেই আক্ষেপ ঘোচাল। এদিন খেলার ১৩তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় বাংলাদেশ। ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়র স্বপ্নার বদলি হিসেবে মাঠে নামেন। আর মাঠে নেমেই তিন মিনিটের মাথায় গোল করেন তিনি। ডান দিক থেকে মণিকা চাকমার ক্রস পেয়ে ডি বক্সে থাকা শামসুন্নাহার পায়ের আলতো শটে নেপালের জালে বল জড়ান। ম্যাচের ৪২তম ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাবিনার বাড়ানো এক থ্রু পাসে গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার। বিরতির পর অবশ্য পাল্টা আক্রমণ চালায় নেপাল। ম্যাচের ৭০তম মিনিটে তারা সফলতাও পায়। আনিতার বাসেটের ডান পায়ের জোরাল শটে ব্যবধান কমায় স্বাগতিকরা। তবে ৮ মিনিট পরে ফের ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৭৮তম মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে ডি বক্সের ডান দিকে লম্বা পাস পান কৃষ্ণা। সুযোগ হাতছাড়া করেননি। নেপালি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান নেপালের জালে। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপ, পাকিস্তান ও ভারতকে হারায় বাংলাদেশ। পরে সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি