৪ মে ২০২৬

নেপালে সরকার গঠনের পথে জেন–জি সমর্থিত দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম
নেপালে সরকার গঠনের পথে জেন–জি সমর্থিত দল

বাংলাপ্রেস ডেস্ক: গত সেপ্টেম্বর মাসে নেপালে যুব নেতৃত্বাধীন এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকারের পতন ঘটে। রক্তক্ষয়ী সে অভ্যুত্থানে ৭৭ জন নিহত ও অনেকে আহত হন। সেই ঘটনার পর ৩৫ বছর বয়সী এক র‌্যাপার থেকে রাজনীতিতে নাম লেখানো বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখো অনুসারীর উদ্দেশে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন।

তিনি লিখেছিলেন, ‘প্রিয় জেন-জি, তোমাদের হত্যাকারীর পদত্যাগ এসে গেছে। এখন তোমাদের প্রজন্মকেই দেশকে নেতৃত্ব দিতে হবে। প্রস্তুত হও।’ পাঁচ মাস পর সেই বালেন্দ্র এখন নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে। শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) প্রায় ১১০টি আসনে এগিয়ে রয়েছে, যা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।

২৭৫টি আসনের মধ্যে ১৬৫টি সরাসরি ভোটে এবং ১১০টি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হয়। চূড়ান্ত ফলাফল কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সংবিধান বিশেষজ্ঞ ও অধ্যাপক বিপিন অধিকারী বলেন, ‘বালেন্দ্র শাহ এখন এতটাই জনপ্রিয় যে কাঠমান্ডুতে আসা অনেক বাসে স্টিকার লাগানো দেখা যাচ্ছে–যেখানে লেখা, বালেনের শহরের পথে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারের (৫ মার্চ) জাতীয় নির্বাচনে প্রায় ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। পূর্বের নির্বাচনগুলোর তুলনায় এবার কিছুটা কম ভোট পড়েছে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম। সূত্র: কাঠমান্ডু পোস্ট

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি