৫ মে ২০২৬

নেপালে বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নেপালে বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: নেপালে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু মানুষ। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সিন্ধুপালচোক জেলায় রোববার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে।

নেপালের কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ভক্তপুর এলাকায় ফিরছিল বাসটি। সকাল সাড়ে আটটার দিকে সানকোশি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওই দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। পুলিশকে উদ্ধারকাজে সহায়তা করেছে স্থানীয় লোকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত শনিবার পুরাতন কাওয়াসোতি বাজারে একটি বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হয়। ওই বাসটিতে নেপালের সেনাবাহিনীর সদস্যরা ছিলেন।

গত নভেম্বরের ২৭ তারিখে নেপালের আর্ঘাখানচি জেলায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি