৪ মে ২০২৬

নেইমারের দলে ফেরার সম্ভাবনা, শর্ত দিয়েছে ব্রাজিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৫৮ পিএম
নেইমারের দলে ফেরার সম্ভাবনা, শর্ত দিয়েছে ব্রাজিল

বাংলাপ্রেস ডেস্ক:   ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র জাতীয় দলে ফেরার পথে। কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় তার নাম রয়েছে। চূড়ান্ত দলে সুযোগ পেলে ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবেন তিনি।

চোটের কারণে দীর্ঘদিন ব্রাজিলের জার্সি পরতে পারেননি নেইমার। তবে সান্তোসে ফিরে এসে নিজের ক্লাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আনচেলত্তির নজর কেড়েছেন সাবেক পিএসজি ও বার্সেলোনা তারকা।

গ্লোবো নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, আনচেলত্তি নেইমারের পারফরম্যান্স বিশেষভাবে ও কাছ থেকে দেখছেন। এমনকি তিনি বুধবার সকালে সান্তোস ও মিরাসোলের মধ্যকার ম্যাচে সরাসরি উপস্থিত থেকে নেইমারের শারীরিক অবস্থা যাচাই করবেন। 

১২৮টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার এই ম্যাচের পারফরম করতে হবে ভালোভাবে। এই শর্ত পূরণ করতে পারেন কি না, সে বিষয়ই নির্ধারণ করে দেবে তার জাতীয় দলে ফেরা না ফেরা।

এই গ্রীষ্মে বিশ্বকাপ সামনে রেখে ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচটি ব্রাজিলের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ম্যাচটি ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আগামী সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। তখনই জানা যাবে নেইমার সেই দলে থাকছেন কি না। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি