৪ মে ২০২৬

নেইমারের চমক, মেসি ও ছেলেদের জন্য বিশেষ উপহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
নেইমারের চমক, মেসি ও ছেলেদের জন্য বিশেষ উপহার

বাংলাপ্রেস ডেস্ক:  নেইমার তার সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। ব্রাজিলিয়ান স্টার মেসির জন্য একসঙ্গে তার তিন ছেলে — মাতেও, থিয়েগো ও সিরো — এর জন্যও সান্তোস ক্লাবের ১০ নম্বর জার্সি পাঠিয়েছেন। সান্তোস ক্লাব এই জার্সি নেওয়া ছবিও প্রকাশ করেছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি পর্যন্ত, প্রিন্স থেকে জিনিয়াস — এটি একটি পবিত্র স্মারক, যার মূল্য অমূল্য। ১০ নম্বর জার্সি পেলের সঙ্গে অমর। নেইমার, মেসি ও পেলের ১০ নম্বর ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলেছে। ভিলা বেলমিরোতে লিওনেল মেসিকে স্বাগত জানানো হয়েছে।

মেসি ও নেইমারের বন্ধুত্ব গড়ে উঠেছিল বার্সেলোনায় একসাথে খেলার সময়। ২০১৪-১৫ মৌসুমে তারা একসঙ্গে বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে জিতেছিলেন। সেই সময় তারা লুইস সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ ত্রয়ী তৈরি করেছিলেন। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিসে চলে গেলেও, ২০২১ সালে পিএসজিতে মেসির সঙ্গে আবারও জুটি বেঁধেছিলেন।

২০২৩ সালে মেসি ও নেইমার উভয়েই ইউরোপ ছেড়ে যান। মেসি মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দলের ইতিহাসে প্রথম ট্রফি জিতান। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতিয়ে দলের সাফল্য নিশ্চিত করেন। সেই মৌসুমে মেসি গোল্ডেন বুট এবং মৌসুমের সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও পান।

অন্যদিকে, নেইমার ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন। যদিও চোটের কারণে ফিটনেসে সমস্যা ছিল, তবুও তিনি সান্তোসকে অবনমন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি