নেইমার জাদুতে কোপায় উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নেইমারের অসাধারণ ফুটবল জাদুতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। তিন গোলের একটি নিজে করেছেন পেনাল্টি থেকে। বাকি দুটি করিয়েছেন নেইমার। তার করা কর্নার কিক থেকে প্রথম গোলটি এসেছে মার্কুইনহোসের পা থেকে। তৃতীয় গোলটি গ্যাব্রিয়েল হেসুসকে দিয়ে করিয়েছেন তিনি।
এই ম্যাচে নেইমার নয়, ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয় মিডফিল্ডার ক্যাসেমিরোর কাঁধে। কিন্তু ম্যাচ শেষে সেরার কৃতিত্ব শুধুই নেইমারের। নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে মাঠে গড়ালো লাতিন আমেরিকার জমজমাট ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি ভেনেজুয়েলা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি