৪ মে ২০২৬

নীল লেহেঙ্গায় গ্ল্যামার গার্ল মিমের ঝলক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৫৪ পিএম
নীল লেহেঙ্গায় গ্ল্যামার গার্ল মিমের ঝলক

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

বাংলাপ্রেস ডেস্ক:   ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল' সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নেন তিনি। 

তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে সবসময় জানান দেন। তার স্টাইলিশ লুক ও ফ্যাশন সচেতনতা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। তবে এবার অভিনয় নয়, তার একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় তোলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে মিমের পোস্ট করা একগুচ্ছ নতুন ছবি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শেয়ার করা ছবিগুলোতে গ্ল্যামার গার্ল মিমকে দেখা গেছে গাঢ় নীল রঙের একটি আধুনিক কারুকাজ করা লেহেঙ্গায়। সঙ্গে ম্যাচিং করা ট্রান্সপারেন্ট শ্রাগ তার লুকে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া। 

নিখুঁত মেকআপ আর স্মোকি আই সাজে তাকে যেমন গ্ল্যামারাস লেগেছে, ঠিক তেমনই তার ব্যক্তিত্বেও ছিল ফুটে ওঠার মতো। কানের বড় পাথরের দুল আর গলার জমকালো নেকপিস তার এই আবেদনময়ী রূপকে আরও বাড়িয়ে দিয়েছে। মিমের এই মোহনীয় লুক দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুসারীরা। 

সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাদের ভালোবাসায় ভরে দিয়েছেন। শুধু তাই নয়, এক নেটিজেন তার ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে বলেছেন— ‘আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগছে আপু।’ মিমের ব্যক্তিত্বের প্রশংসা করে আরেক নেটিজেন লিখেছেন, ‘তোমাকে দেখতে দারুণ লাগছে, তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর আর তুমি খুব সুন্দরী।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি