৫ মে ২০২৬

নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে : নাভালনির চিকিৎসক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে : নাভালনির চিকিৎসক

বিদেশ ডেস্ক : রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে সেই সম্ভাবনার কথা বলেছেন নাভালনির ব্যক্তিগত চিকিৎসক। আনাস্তাসি ভাসিলিয়েভা, নাভালনিকে হাসপাতালে দেখতে যান এবং পরে ফেসবুকে বলেন যে এই সম্ভাবনা বাদ দেওয়া যাবে না যে তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে এবং তাই তার ত্বকের ক্ষতি হয়েছে। তিনি বলেছেন এটা হয়েছে অজ্ঞাত কোনো রাসায়নিকের কারণে। কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে তার ওপর এটা প্রয়োগ করা হয়েছে।

অ্যালেক্সি নাভালনিকে কর্তৃপক্ষ সম্প্রতি গ্রেফতার করে এবং তাকে ৩০ দিনের জেল দেয়। রবিবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কর্তৃপক্ষ বলেছে তিনি মারাত্মক এলার্জিতে সংক্রমিত হয়েছেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হযেছে। এখন তিনি আবার কারাগারে ফিরে গেছেন।

অনুমতি ছাড়া মস্কোতে প্রতিবাদে বিক্ষোভের আহ্বান করার কারণে অ্যালেক্সি নাভালনিকে কর্তৃপক্ষ গ্রেফতার করে এবং ৩০ দিনের জেল দেয়। শনিবার মস্কোর ওই বিক্ষোভ থেকে রুশ পুলিশ ১,৩০০ বেশী ব্যক্তিকে আটক করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি