নাটকের গানে জনপ্রিয় কণ্ঠ শিল্পী আতিক শামস

আবু ইউসুফ রাসেল, ঢাকা:‘লাভ এডমিশন’ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে সাবিলা অভিনয় করেছেন । এটি একেবারেই ঢাকা শহরের গল্প। রোমান্টিক নাটক বলতে যা বোঝায়। তবে এই নাটকের অনেকটা অংশ জুড়ে কমেডি রয়েছে। এই নাটকে অভিনয় করেন তৌসিফ মাহবুব ও সাবিলা নুর সাথে আরও অনেকেই। নাটকটি পরিচালনা করেন ওসমান মিরাজ। প্রযোজনা করেছেন আফরোজা সুলতান পপি।
এই নাটকে "ফিরে আয়" শিরোনামে একটি গান রয়েছে । গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় তরুণ কণ্ঠ শিল্পী আতিক শামস। কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।
"ফিরে আয়" গান প্রসঙ্গে আতিক শামস বলেন, গানটা স্যাড রোমান্টিক । আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে বাবার (আবিদ রনি) সব লেখা, সুর ও সংগীত আশীর্বাদ। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’ আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই বাবাকে (আবিদ রনি) ও বিলিয়ন বিপু ভাইয়াকে।
এ প্রসঙ্গে আবিদ রনি বলেন, গানটা একটা প্রেমের গল্পকে গিরে একটা সম্পর্কে উথাল পাথাল ও হয়। একটা ঘুড়ি একটা সময় আকাশের অনেক উচুতে থাকে আবার একটা সময় ঘুড়ি আবার নিচেও থাকে। এই গল্পকে গিরে কথা সুর ও সংগীত পরিচালনা করছি। লাভ এডমিশন নাটকে "ফিরে আয়" শিরোনামে গানটি থাকছে। পহেলা বৈশাখ উপলক্ষে নাটকটি এসএস মাল্টিমিডিয়া হাউজ থেকে গত (১৮ এপ্রিল) রিলিজ হয়েছিল।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি