৪ মে ২০২৬

নাটকীয় জয় পেল চট্টগ্রাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নাটকীয় জয় পেল চট্টগ্রাম

বাংলাপ্রেস ডেস্ক: সিলেটের দেয়া ১৩০ রানের টার্গেট ১২ বল হাতে রেখেই পৌঁছেছে চট্টগ্রাম। তবে শুনতে যতটা সহজ লাগছে অতটা সহজ ছিল না এই রান তাড়া। সিলেটের উইন্ডিজ পেসার সান্তোকি চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। এক পর্যায়ে ৮৫ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল চট্টগ্রাম। সেখান থেকে অবিচ্ছিন্ন জুটিতে চট্টগ্রামকে জয় এনে দেন নুরুল হাসান সোহান ও কেসরিক উইলিয়ামস। নুরুল ঝড় তুলে ২৪ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তবে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার লেন্ডল সিমন্স।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে পেরেছে সিলেট। চট্টগ্রামের বোলাররা হাতই খুলতে দেন নি সিলেটের ব্যাটসম্যানদের। চট্টগ্রামের তরুণ পেসার মেহেদী হাসান রান নিয়েছেন চার উইকেট, এছাড়া রুবেল হোসেন শিকার করেছেন দুইটি উইকেট। সিলেটের হয়ে সর্বোচ্চ রান করেছেন আন্দ্রে ফ্লেচার ৩৮, দ্বিতীয় সর্বোচ্চ ৩০ করেছেন মোসাদ্দেক। চট্টগ্রামের সামনে লক্ষ্য ১৩০ রান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি