৪ মে ২০২৬

নাসির-তামিমার ঈদ শুভেচ্ছা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নাসির-তামিমার ঈদ শুভেচ্ছা
বাংলাপ্রেস ডেস্ক : একটু বিলম্বে হলেও ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মি। গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে এ দম্পতি তাদের যুগল ছবি ফেসবুকে পোস্ট করে সবাইকে ঈদ শুভেচ্ছা বার্তা দেন। ক্রিকেটারদের প্রায় সবাই গত বুধবার ও বৃহস্পতিবার ঈদ শুভেচ্ছা জানালেও নাসির জানালেন ঈদের তৃতীয় দিনের শুরুতে। বিয়ের পর স্ত্রীর সঙ্গে এটাই নাসিরের প্রথম কোরবানির ঈদ। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে স্ত্রী তামিমার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ইংরেজি ভাষায় নাসির স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে ফটো ক্যাপশনে নাসির যা লিখেছেন তার বাংলা অনুবাদ হলো, ‘এ বছরের ঈদ সবার জন্য বয়ে আনুক আনন্দ এবং সুখ-সমৃদ্ধি। আল্লাহ সবাইকে অনুগ্রহ করুন। ঈদ মোবারক।’ উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোরাঁয় পেশায় বিমানের কেবিন ক্রু তামিমা সুলতানা ও নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ে নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছিল। যে সূত্র ধরে মামলাও দায়ের হয়, যেটির তদন্ত এখনও চলমান রয়েছে। রাকিব হাসান নামের এক ব্যবসায়ী এখনও তামিমা তাম্মিকে স্ত্রী দাবি করে আসছেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। রাকিব বলছেন, তামিমার সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি। অন্যদিকে তামিমা বলছেন- রাকিবের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। এমন পরিস্থিতিতে এখনও স্পষ্ট নয় যে- তামিমা ও রাকিবের মধ্যে ডিভোর্স হয়েছে কিনা। যার সঠিক তদন্ত পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি