৯ মে ২০২৬

নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং কলেজ শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে দিকে শত-শত শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। উচ্চ মাধ্যমিক পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। এর আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি