৫ মে ২০২৬

নারীর কাছ থেকেও প্রেমের প্রস্তাব পেয়েছেন প্রিয়াঙ্কা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নারীর কাছ থেকেও প্রেমের প্রস্তাব পেয়েছেন প্রিয়াঙ্কা!
বাংলাপ্রেস ডেস্ক: বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে তিনি মাত করেছেন দর্শকদের। ভারতের গণ্ডি পেরিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি কুড়িয়েছেন। প্রিয়াঙ্কার সৌন্দর্যে অগণিত পুরুষ মাতোয়ারা হয়ে যায়। যার ফলে জীবনে বহু পুরুষের কাছ থেকেই প্রেমের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এবার জানা গেলো, একজন নারীর কাছ থেকেও প্রেমের প্রস্তাব পেয়েছেন প্রিয়াঙ্কা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রিয়াঙ্কা নিজেই বিষয়টি জানিয়েছেন। করন জোহরের অনুষ্ঠানে এসেই তথ্যটি প্রকাশ্যে আনেন তিনি। অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, লেসবিয়ান বিষয়ে তার অভিজ্ঞতা কেমন? তখন প্রিয়াঙ্কা বলেন, বেশ কয়েকবছর আগে, একটা নাইটক্লাবে গিয়েছিলাম। তখন এই মহিলা আমার সঙ্গে অতিরিক্ত মিষ্টি ব্যবহার করছিলেন। আমার প্রশংসা করেই যাচ্ছিলেন আর ফ্লার্ট করছিলেন। আমি বুঝতে পারছিলাম না তাকে না বলব কীভাবে। কারণ ওকে আমি চিনতাম। তখন বাধ্য হয়ে বলেছিলাম, আমার একটা বয়ফ্রেন্ড আছে। আমি পুরুষদেরই প্রেফার করি। প্রিয়াঙ্কা জানান, ওই মহিলাটি বলিউডেরই একজন। অনেকেই তাকে চেনেন। তাই তিনি নাম প্রকাশ করেননি। অভিনেত্রী এ-ও জানান, কেবল মহিলাটির কাছ থেকে রেহাই পাওয়ার জন্যই তিনি বয়ফ্রেন্ডের কথা বলেছিলেন। আদতে ওই সময়ে তার কোনো প্রেমিক ছিলো না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি