৭ মে ২০২৬

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ছে
বাংলাপ্রেস ডেস্ক: নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আট দিন বাড়িয়ে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। ফলে এখন থেকে নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পাবেন ১২০ দিন, আগে ছিল ১১২ দিন। এই ছুটি নিজের সুবিধামতো নিতে হবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, কোনো কারখানায় শ্রমিকের সংখ্যা তিন হাজারের কম হলে ট্রেড ইউনিয়ন করতে ২০ শতাংশের সমর্থন থাকলেই হবেই। আর তিন হাজারের বেশি হলে সেটি ১৫ শতাংশ হলে হবে। গ্রুপ অব কোম্পানির জন্য আগে ট্রেড ইউনিয়ন করতে ৩০ ভাগ শ্রমিকের মতামত লাগতো। এখন সেটা ২০ শতাংশ করা হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি