৬ মে ২০২৬

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

বয়লার বিস্ফোরণে দগ্ধরা হলেন- ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামরুল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আব্দুর রহিম জানান, তারা সবাই নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় কাজ করেন। সন্ধ্যার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ওই ৬ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে, বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বন্দর এলাকার একটি সিমেন্ট করাখানা থেকে ৬ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে নাহিদের ৪০ শতাংশ, কামরুলের ২৬ শতাংশ, তাইজুলের ১২ শতাংশ, তোরাব আলীর ১৬ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ ও আতিকুরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি