৫ মে ২০২৬

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ রহস্যজনক : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ রহস্যজনক : ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জে মসজিদের বিষ্ফোরণের ঘটনা রহস্যময়, এ বিষয়ে সরকারের অবস্থান বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলায় প্রমাণিত, সরকার চরম অসহায় হয়ে পড়েছে। র‍্যাব চুরির ঘটনা বলে সঠিক ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন ফখরুল।

রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অভিযোগ করে সিনহা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব। এছাড়া আসন্ন উপনির্বাচনে বিএনপি অংশ নিতে প্রস্তুত বলেও জানান মির্জা ফখরুল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি