নারায়ণগঞ্জে শিশুসহ বস্তাবন্দি ৩ মরদেহ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বস্তাবন্দি অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এদের ছুরিকাঘাত এবং শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মরদেহগুলোর পরিচয় জানতে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি বলেন, থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয়রা জানান, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি