১০ মে ২০২৬

নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে, দু'দিনব্যাপী বৈশাখ আয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে, দু'দিনব্যাপী বৈশাখ আয়োজন
বাংলাপ্রেস ডেস্ক: মঙ্গল শোভাযাত্রার নাম অপরিবর্তিত থাকছে, তবে এবারের পহেলা বৈশাখ উদযাপন হবে দু’দিনব্যাপী। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে একসঙ্গে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আসন্ন বৈশাখ আয়োজন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের বর্ষবরণের শ্লোগান— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। তিনি আরও জানান, নববর্ষের প্রথম দিন ছাড়াও এবার চৈত্র সংক্রান্তির উৎসব যুক্ত হওয়ায় উদযাপন হবে আরও বর্ণিল ও উৎসবমুখর। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন উপদেষ্টা। এবারের নববর্ষ আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতির ঐক্য আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি