নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন ক্রীড়াবিদ। শনিবার (৩১ মে) সকালে প্রদেশটির গারুন মালম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনাদুলু
দুর্ঘটনার শিকার বাসটি ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষ করে কানোতে ফিরছিল। মোট ৩১টি বাসের একটি ছিল এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাসটি, যাতে ৩৭ জন আরোহী ছিলেন। যাত্রীদের অধিকাংশই ছিলেন ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্মকর্তারা।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে গারুন মালম এলাকায় ডাকা সালে নামক একটি ব্রিজ থেকে বাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৯ জন প্রাণ হারান, পরে হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
দৈনিক নাইজেরিয়া টাইমস জানিয়েছে, বাসটির সঙ্গে কোনো বাহনের সংঘর্ষ হয়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বাকি ৩০টি বাস নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
কানো রাজ্য স্পোর্টস কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি ফোনে জানান, এই ক্রীড়াবিদরা কানো রাজ্য স্পোর্টস কমিশনের একটি বাসে করে ফিরছিলেন, যা সেতু থেকে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। এক শোকবার্তায় তিনি বলেন, তারা ছিলো আমাদের জাতির সেরাদের অন্যতম নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল।
দেশজুড়ে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি